Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমে প্রতারিত হয়ে দুধ দিয়ে যুবকের গোসল

admin • 10 Jun 2023, 07:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রেমে প্রতারিত হয়ে দুধ দিয়ে যুবকের গোসল

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে প্রেমে প্রতারিত হয়ে রাগে-ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক।

শনিবার (১০ জুন) চন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডালিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় ওই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

ওই যুবক হলেন, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলী (২০)।

 

চেয়ারম্যান ডালিম হোসেন জানান, আহাদের সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ মানসিকভাবে ভেঙে পড়েন। অভিমান ও ক্ষোভে আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন।

 

তিনি আরও জানান, শনিবার বেলা ১১টায় নিজবাড়িতে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন আহাদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।