Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমের সম্পর্কের জের, ৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

admin • 15 Nov 2022, 07:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রেমের সম্পর্কের জের, ৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

রাজশাহীর পুঠিয়ায় ছয় দিন থেকে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিকের সাথে সে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

গৃহবধূর নাম মরিয়ম বেগম (২২)। পুঠিয়ার ফকিরপাড়া স্বামীর বাড়ি থেকে নিখোঁজ তিনি নিখোঁজ হয়েছেন। রাজশাহী পুঠিয়া উপজেলার গোপালহাটী ফকিরপাড়া এলাকার তালেবের ছেলে আবু তাহেরের সাথে চার বছর আগে তার বিয়ে হয়।

 

মরিয়ম একই উপজেলার ভালুকগাছি এলাকার বেন্নাতলার বেলাল হোসেনের মেয়ে। গত ০৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যায়।

 

এসময় তাহের বাড়িতে ছিলেন না। পরে তিনি বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে আশেপাশে খোঁজ করেন। এরপরও তাকে না পেলে শশুর বাড়িতে খবর দেন। পরে দুই পরিবার মিলে তাকে খুঁজেও পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১০ নভেম্বর থানায় একটি জিডি করা হয়।

 

মরিয়মের স্বামী তাহের জানান, তার বাবা একজন কাঠমিস্ত্রী। সে তার বাবার কাজে সহযোগিতা করে থাকেন। তাই বিভিন্ন কাজে বাসায় ফিরতে দেরি হয়। ঘটনার দিন সন্ধ্যার পর বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে তার খোঁজ করেন। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে শশুর বাড়িতে খবর দেন। সেখানেও স্ত্রী নেই। এর ফলে পরদিন তার শশুর থানায় জিডি করেন।

 

এ প্রসঙ্গে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। ওই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।