Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

প্রেমিকের বাড়ীর পাশে ঝুলছিল প্রেমিকার মরদেহ: প্রেমিক পলাতক, বাবা আটক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
প্রেমিকের বাড়ীর পাশে ঝুলছিল প্রেমিকার মরদেহ: প্রেমিক পলাতক, বাবা আটক

জামালপুর সদর উপজেলার দিগপাইত হবদেশ ডোয়াইলপাড়া এলাকায় প্রেমিকের বাড়ীর সামনে প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রবিবার (২১মে) বেলা ১২টার দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে কথিত ওই প্রেমিকের বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিন (২৮) এর সাথে দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলী ছেলে ইলেকট্রিক মিস্ত্রি আলামিন (৩৫) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

 

গত শনিবার বিকেলে সাবিনা ইয়াসমিন প্রেমিক আলামিনের বাড়ীতে গেলে আলামিনসহ তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। পরদিন রবিবার সকালে আলামিনের বাড়ীর সামনে জামগাছের সাথে সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরন করে।

 

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।