Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমিকের চড় খেয়ে নদীতে ঝাঁপ দিলেন প্রেমিকা,অতপর...

admin • 20 Mar 2024, 07:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রেমিকের চড় খেয়ে নদীতে ঝাঁপ দিলেন প্রেমিকা,অতপর...

তরুণ ও তরুণী লঞ্চের নিচ তলার সামনের অংশে দাঁড়িয়ে দুজনে ঝগড়া করছিলেন। এক পর্যায়ে তরুণ ওই তরুণীকে একটা চড় দেয়। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে, বরিশাল নৌবন্দরে বরিশাল-ঢাকা রুটের এমভি মানামী লঞ্চে। এসময় টার্মিনালে অবস্থান করা এক ব্যক্তি নদীতে ঝাঁপিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

 

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, নদীতে ঝাঁপ দেওয়া তরুণী আমাদের লঞ্চের যাত্রী ছিল না। কি কারণে এই ঘটনা তা আমরা জানি না। ঘটনাস্থলে উপস্থিত থাকা মারুফ বলেন, প্রথমে দু’জন উচ্চস্বরে কথা বলছিলেন। এরপর থাপ্পড়ের ঘটনা ঘটলে মেয়েটি নদীতে ঝাঁপ দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।