Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

প্রেমিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে যুবক কারাগারে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রেমিকার আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে যুবক কারাগারে

প্রেমিকার আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাপ্পী মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৩১ জুলাই) সকালে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।

গ্রেপ্তার বাপ্পী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের গিয়াস মোল্লার ছেলে। ভুক্তভোগী তরুণীর (১৯) বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল গ্রামে।

ভুক্তভোগী তরুণী জানায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দুই বছর আগে বাপ্পীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বাপ্পী তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত। গত ১৫ এপ্রিল দুপুরে বাপ্পী তাকে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে এবং অশ্লীল ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে আবারও তাকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২৬ জুলাই বাপ্পী ফেসবুকে তার অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়। এ ঘটনায় সে ৩০ জুলাই রাতে বাপ্পীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করেছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।