Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রেমিকাকে না পেয়ে কলেজ ছাত্রের কান্ড!

admin • 01 Aug 2024, 05:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রেমিকাকে না পেয়ে কলেজ ছাত্রের কান্ড!

টাঙ্গাইলের ভূঞাপুরে মঞ্জুর কাদের নামে এক কলেজছাত্র প্রেমিকাকে না পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দাসী ইউপির রাউৎবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর কাদের গাবসারা ইউপির ভদ্রশিমুল গ্রামের মো. দুলাল মন্ডলের ছেলে ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জুর কাদেরের সঙ্গে এক বছর আগে সহপাঠী এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির অন্য জায়গা বিয়ের কথা চলায় কাদেরকে বিয়ের জন্য চাপ দেয়। ছেলেটি তার সম্পর্কের কথা তার বোনকে জানালে তার বোন ভাইয়ের চাকরি না হওয়া পর্যন্ত ওই মেয়েকে ধৈর্য্য ধরতে বলেন। কিন্তু মেয়েটিকে বিয়ে করতে না পেরে বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মঞ্জুর।

মঞ্জুরের বোন সুমি জানান, রাতে এক রুমে আমার বাবা-মা ও আরেক রুমে আমার ভাই মঞ্জুর ঘুমায়। সকালে ঘুম থেকে ওঠে বাবা ভ্যানগাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং মা ঘুমিয়েই থাকে। এ সুযোগে আমার ভাই সকালে তার রুম থেকে ওঠে পাশের খালি রুমে গিয়ে গলায় ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।