Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

প্রায় ১৪ মাস পর যমুনাতে ইউরিয়া সার উৎপাদন শুরু

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
প্রায় ১৪ মাস পর যমুনাতে ইউরিয়া সার উৎপাদন শুরু

প্রায় ১৪ মাস পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

 

তিনি বলেন, ২০২৪ সালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি।

 

এজন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় গত বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশর কম্পানি। এরপর থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

 

ফজলুল হক বলেন, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশর কম্পানি। দীর্ঘদিন বন্ধ থাকা কারখানার যন্ত্রাংশ মেরামত ও এম্যোনিয়াম প্ল্যান্ট চালু করে রবিবার সন্ধ্যা থেকে ইউরিয়া উৎপাদন শুরু করা হয়।

 

দীর্ঘদিন পরে কারখানা চালু হওয়ায় খুশি কারখানার কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ডিলার ও স্থানীয় এলাকাবাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।