Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরে

admin • 07 Sep 2022, 07:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরে
আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।   বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।     এ সময় সচিব বলেন, আশা করছি, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে। তিনি আরও বলেন, অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইভা (মৌখিক পরীক্ষা) আছে। অক্টোবরে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না।   উল্লেখ্য, দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৪৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। যার নিয়োগ পরীক্ষা নেয়া হয় তিন ধাপে। নিয়োগের লিখিত পরীক্ষা ইতোমধ্যে শেষ এখন মৌখিক পরীক্ষাও শেষের দিকে। মিরর/ হিমেল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।