Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মায়ের

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মায়ের

বগুড়ার শাজাহানপুরে প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রানীরহাটের জোড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) এবং তার মেয়ে আয়েশা খাতুন (৫)। আহত প্রাইভেট কার চালক আহনাহ (২০) বগুড়া সদরের কালিতলা এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে।

 

শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, নিহত দোলেনা বেগমের বাড়ি নাটোর-বগুড়া মহাসড়কের পাশেই। বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ে আয়েশা খাতুনকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে বগুড়ারমুখী দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্বাস উদ্দিন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত গাড়িচালককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রাইভেট কারটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।