Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার বোন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার বোন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর এমন বক্ত্যের পর প্রস্তুতি শুরু করেছেন খালেদা জিয়ার পরিবার।     শনিবার (১০ সেপ্টেম্বর) খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে বলেন, বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে আমরা পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রস্তুতি নিচ্ছি। তিনি অত্যন্ত অসুস্থ, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি।     উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপাসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন। করোনা মহামারি পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া।     শর্ত ২টি হলো- তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন এবং বিদেশে যেতে পারবেন না। মুক্তির আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।