Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত:পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন

admin • 10 May 2024, 04:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত:পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে জেলা শহরের সেওতা কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে নিহতের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মানিকগঞ্জ শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় বিমান বাহিনীর ৫০ সদস্যের একটি টিম ছাড়াও নিহতের পরিবার, আত্মীয়-স্বজনসহ প্রশাসনিক কর্মকর্তাগণ মরদেহটি গ্রহণ করে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রশিক্ষণ বিমানটিতে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ ছাড়াও উইং কমান্ডার মো. সোহান হাসান খান নামের আরেক বৈমানিক ছিলেন। দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট আসিম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।