Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রবেশপত্র ধার করে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে যুবক আটক

admin • 03 Jun 2023, 06:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রবেশপত্র ধার করে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে যুবক আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ ভর্তি পরীক্ষাকেন্দ্রে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে সাইফুল্লাহ্ জাহান প্রিন্স (২০) নামের একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক সাইফুল্লাহ্ জাহান প্রিন্স ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারে অধ্যায়নরত।

শনিবার (৩ জুন) জবিতে ভর্তি পরীক্ষা শুরুর আগে অন্যের প্রবেশপত্র ধার করে কেন্দ্রে প্রবেশ করলে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

আটক ওই তরুণ রাজশাহীর তানোর উপজেলার আশরাফুল ইসলামের ছেলে। তার প্রেমিকা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদে জবি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।

 

প্রিন্স তার রুমমেট সাবিদ ও রবিনকে নিয়ে কেন্দ্রের সামনের এক শিক্ষার্থীর থেকে ১০ মিনিটের জন্য তার প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। দেখা করে বের হওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন।

 

প্রিন্স বলেন, মামার সঙ্গে পরীক্ষা দিতে আসায় বাইরে ওর (প্রেমিকার) সঙ্গে দেখা করতে পারিনি। তাই বাধ্য হয়ে একজনকে অনুরোধ করি তার প্রবেশপত্র ধারের জন্য। পরে তিনি দিলেন ভেতরে প্রবেশ করে ওর সঙ্গে দেখা করেছি। আমার অন্য কোন উদ্দেশ্য ছিল না।

 

এ বিষয়ে জবির প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আবেগের বশবর্তী হয়ে ছেলেটা এ কাজ করেছে। সে এজন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছে। লিখিত প্রতিশ্রুতি নিয়ে তাকে আমরা ছেড়ে দিয়েছি। ভবিষ্যতে সে আর এমন কাজ করবে না বলে জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।