Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ছাত্রলীগ নেতা আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লার লালমাই উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে মেহেদী হাসান (২৪) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর শোয়ার ঘর থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লালমাই থানা পুলিশের ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের সঙ্গে স্থানীয় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। বুধবার (২২ অক্টোবর) সকালে ওই নারীর পরিবার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানান।

বুধবার দুপুরে ঘরে তল্লাশি চালান স্থানীয়রা। খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আটক করা হয়।

এ সময় খাটের নিচে টেবিল ফ্যান নিয়ে শুয়ে থাকতে দেখা গেছে তাকে। স্থানীয়রা আটক করে বেধড়ক পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটক মেহেদী হাসানকে থানায় নিয়ে যায়।

লালমাই থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর প্রবাসীর স্ত্রী ও ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে দুজনেই আমাদের কাছে আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।