Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

প্রবাসীদের ঋণের টাকা আত্মসাত, ব্যাংক কর্মকর্তাসহ ২‌জনের বিরুদ্ধে মামলা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রবাসীদের ঋণের টাকা আত্মসাত, ব্যাংক কর্মকর্তাসহ ২‌জনের বিরুদ্ধে মামলা

জাল কাগজপত্র তৈরি করে প্রবাসীদের ঋণ প্রদানের নামে সাড়ে ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের বরখাস্তকৃত প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার এইচ. এম. বদরুদ্দৌজাসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ জুলাই) দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন চট্টগ্রামের বাসিন্দা মুহাম্মদ মনছুর আলম।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী কল্যাণ ব্যাংকের রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার ব্যবস্থাপক হিসেবে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ৯ মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন এইচ. এম. বদরুদ্দৌজা।

 

এ সময়ে অপর আসামির যোগসাজশে প্রবাসীদের ঋণ দেওয়ার জাল কাগজপত্র তৈরি করেন। ৭০ জন প্রবাসীকে ভুয়া ঋণ গ্রহীতা ও ভুয়া জামিনদার দেখিয়ে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা ঋণের নামে উত্তোলন করা হয়েছে। যার মধ্যে ২২ লাখ ৪ হাজার ৩৯৮ টাকা আদায় করা সম্ভব হলেও ৩১ লাখ ৬৫ হাজার ৬০২ আদায় হয়নি।

 

দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণিতে হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৬/৪০৯/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।