Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ বক্সে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ বক্সে আগুন

রাজধানীর কাকরাইল এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। একপর্যায়ে পুলিশ পিছু হটলে সড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।

 

শনিবার দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মোড়ে অবস্থান নেয়। এদিক দিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অনুসারীরা আসে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ওই গাড়িটির ওপর হামলা চালায়। পুলিশ বাধা দিতে এলে পুলিশের ওপর হামলা করে তারা।

 

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে ঢুকে যায় কেউ কেউ। দুর্বৃত্তরা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করে। ঘটনাস্থলে আটটি পিকআপ ও একটি বাস ভাঙচুর করে পরে পুলিশবক্সে আগুন দেওয়া হয়।

 

তোপের মুখে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পিছু হটে পুলিশ। পরে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।