প্রধান বিচারপতির অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টে নতুন আইনজীবী ভবন নির্মাণ কাজ করায় বার থেকে ৬ শ্রমিক গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) মধ্যরাতেও কাজ চলতে থাকলে শাহবাগ থানা পুলিশ এই শ্রমিকদের গ্রেপ্তার করে।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানতে পারেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এনেক্স বিল্ডিংয়ের পেছনে (সোহরাওয়ার্দী মাঠ সংলগ্ন) নতুন ভবন তৈরি হচ্ছে। যা প্রধান বিচারপতিকে জানানো হয়নি তাই মঙ্গলবার রেজিস্ট্রার জেনারেল কর্মকর্তাদের পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলেন তিনি।
তবে কাজ সাময়িক বন্ধ থাকলেও বিকেলে ফের কাজ শুরু করা হয়। মধ্যরাতেও কাজ চলতে থাকলে শাহবাগ থানা পুলিশ এসে কাজ স্থগিত করে শ্রমিকদের গ্রেপ্তার করে।





