Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন-কাদেরের সাক্ষাৎ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন-কাদেরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার শারীরিক খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী পৃথিবীর যেকোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকালে রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টিতে রওশনপন্থি নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন রাজু বলেন, ‘বেগম রওশন এরশাদ ও সংসদ সদস্য সাদ এরশাদ বেলা ১১টায় ঢাকার ওয়েস্টিন হোটেল থেকে গণভবনে যান। তারা ৩টায় ফিরে আসেন। শুনেছি যে জি এম কাদেরও সেখানে উপস্থিত ছিলেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।