Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী

সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। সোমবার (১৯ জুন) দুপুরে জামালপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক নাদিম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি।

মনিরা বেগম বলেন, আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করল, আমি তাদের দ্রুত বিচার চাই। এই বিচারকাজ শেষ না হওয়ার পর্যন্ত সব সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ করছি।

জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাংবাদিক নাদিমের শোকসভা ও দোয়া মাহফিলে জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী-সন্তান এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার কলেজ মোড় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।