Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

admin • 05 Oct 2023, 01:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল (শুক্রবার) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্য যান তিনি।

দুই দেশে মোট ১৬ দিনের সফর শেষে গতকাল দেশে ফিরেছেন শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।