Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ-ধনেপাতা-আনারস

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ-ধনেপাতা-আনারস

দেশের মানুষকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাদবাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণভবনের ছাদে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। এবার প্রধানমন্ত্রীর লাগানো সেই গাছে কাঁচামরিচ হয়েছে।

বৃহস্পতিবার ১০ আগস্ট প্রধানমন্ত্রী নিজেই মুঠোফোনে সেই ছবি তুলেছেন। এছাড়াও ছাদবাগানে রয়েছে ধনেপাতা, করম চা ও আনারস।

করোনা মহামারি যখন শুরু হয়, তখন খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র দেশের মানুষকে আহ্বান জানিয়ে থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন।

গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, তিনি ফসল ফলিয়েছেন টুঙ্গিপাড়ার পৈত্রিক পতিত জমিতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।