প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭’তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। এসময় তাদের হাতে হাতে প্রধানমন্ত্রীর ছবি দেখা যায়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেন্ট হতে র্যালি শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টেন্টে এসে সমাবেত হয়।
এছাড়াও কেক কাটা, ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা গরীব-অসহায়দের খাবার বিতরণ, দোয়া-মোনাজাতের’মত কর্মসূচি পালন করে সংগঠনটি। এদিকে প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৭৫' এর কালো ইতিহাসের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে ইবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজকে গণতন্ত্রের মানসকন্যা, দুঃখী মানুষের আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। তিনি ইতিমধ্যে দুঃখী মানুষের আশ্রয়ের স্থল হিসেবে, বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। নেত্রীর এই জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করছি।
ইবি ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকে আমাদের জাতির পিতার আমানত, পরপর তিনবার সফল নেত্রীর ৭৭ তম জন্মদিন। আমাদের আশ্রয়স্থল জননেনী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা যেভাবে স্বপ্ন দেখতেন একইভাবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে গর্ববোধ করি।





