Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

প্রথম দিনেই অনুপস্থিত ৫৫২২ জন, বহিষ্কার ৪

admin • 17 Aug 2023, 04:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রথম দিনেই অনুপস্থিত ৫৫২২ জন, বহিষ্কার ৪

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে আজ ৮ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ পরীক্ষার্থী। পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের দায়ে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।