Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাকলি অভিমুখী লেনে প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

 

নগরবাসীর উদ্দেশে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টগুলোর প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পর দিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলি অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

 

আর আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলি থেকে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।