Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে দেশে পৌঁছান তারা।

বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এসময় তাদের ওপর হওয়া ‘প্রতারণা’ ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিট্যান্স যোদ্ধারা।

সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো এসব শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দু-মুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের। অভিযোগ জানান, সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতারও।

তারা তাদের সাথে ঘটা প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেন। তদন্ত করে সরকার যেনো তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে তারও দাবি জানান ভুক্তভোগীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।