Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

প্রতারণার অভিযোগে কুমিল্লার আ. লীগ নেত্রী ঢাকায় গ্রেপ্তার

admin • 05 Oct 2023, 07:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রতারণার অভিযোগে কুমিল্লার আ. লীগ নেত্রী ঢাকায় গ্রেপ্তার

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে ধানমন্ডি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটের ভুয়া হেবা দলিল ও পরে নামজারি করার অভিযোগে ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় নিশাত নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিশাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিশাদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী হয়েছেন ওই ফ্লাটের মালিক লন্ডন প্রবাসী মিনহাজুর রহমান। তিনি কুমিল্লা নগরীর রাজা পাড়ার বাসিন্দা। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর বাদী হয়ে নিশাতসহ তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ৫ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (উন্নয়ন ও অধিশাখা) উপসচিব এস এম নজরুল ইসলামের স্বাক্ষর জাল করে প্রবাসী মিনহাজুর রহমানের অনুপস্থিতিতে ভুয়া হেবা দলিলের কাগজপত্র সম্পন্ন করেন নিশাদ আহমেদ।

পরে তথ্য গোপন করে তিনি নিজের নামে ফ্ল্যাটের নামজারি করেন। এরপর ভাড়াটিয়া বের করে দিয়ে ওই বাসা দখলে নেন তিনি। খবর পেয়ে প্রবাসী মিনহাজুর রহমান দেশে ফিরে ফ্ল্যাটের ভূমিকর দিতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন তিনি।

তদন্তে স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার অভিযোগটি প্রমাণিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।