Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভা শেষে এ ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

 

ঘোষণা অনুযায়ী পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা চেয়েছিলেন ১৫ হাজার টাকার মধ্যে।

 

এর আগে গত ২২ অক্টোবরের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা এবং মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি প্রস্তাব করেন ১০ হাজার ৪০০ টাকা।

 

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, সংসদ ও এফবিসিসিআই সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা।

 

এর আগে রাজধানীর পল্টনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। বিকেল ৩টা ৫০ মিনিটে মন্ত্রী এই ঘোষণা দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।