Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পোশাক কারখানায় নাশকতার উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পোশাক কারখানায় নাশকতার উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টসের শ্রমিকদের উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে নেত্রকোণার কেন্দুয়া থেকে ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

 

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে জেলার কেন্দুয়া উপজেলার বাদে আঠারোবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মাসুদুজ্জামানের ছেলে। সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক ইশতিয়াক। নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। রোববার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশের সদস্যরা।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার হৃদয়কে কেন্দুয়া থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতের প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।