Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পেশায় প্লাস্টিক ব্যবসায়ী, পরিচয় দেন সাংবাদিক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পেশায় প্লাস্টিক ব্যবসায়ী, পরিচয় দেন সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- রাহিম রানা চৌধুরী, মো. জোবায়ের হোসেন, মো. মোমেন মিয়া, সায়েদ আহম্মেদ স্বপন ও মো. জুনায়েদ মিয়া। তারা সবাই প্লাস্টিক ব্যবসায়ী বলে জানা যায়।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিজয়নগর থানা-পুলিশের একটি দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা সেতু এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ‘একুশে নিউজ’ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেয় তারা।

 

গাড়ি থামালে ভেতরে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করলে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সাংবাদিকতার পেশার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদের থানা হেফাজতে আনা হয়।

 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘ভূয়া সাংবাদিকের পরিচয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।