Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পেনশন পেতে ৫ বছর ধরে ফ্রিজে স্ত্রীর মরদেহ ,অত্রপর...

admin • 14 Sep 2023, 10:59 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পেনশন পেতে ৫ বছর ধরে ফ্রিজে স্ত্রীর মরদেহ ,অত্রপর...

পেনশন পেতে পাঁচ বছর ধরে স্ত্রীর মরদেহ ফ্রিজে লুকিয়ে রেখেছিলেন স্বামী। এ ঘটনায় গ্রেপ্তার ওই স্বামীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ইউরোপের দেশ নরওয়েতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

অভিযুক্তের আইনজীবী জানান, অভিযুক্ত ব্যক্তি সরকারি কবরস্থানে স্ত্রীকে কবর দিতে চাননি। তাই তিনি স্ত্রীকে ফ্রিজে রেখে দিয়েছিলেন।

পুলিশের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তবে এ বিষয়টি ওই ব্যক্তি কাউকে জানাননি। এদিকে ওই নারীকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। তবে অভিযুক্ত ব্যক্তি জানান, তাঁর স্ত্রী পরিবারের সঙ্গে আর যোগাযোগ রাখতে চান না। আর এ কারণে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

গত মাসে একটি অভিযানে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদের পর তাঁর দোষ স্বীকার করে নেন।

অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানান, তিনি তাঁর স্ত্রীর মরদেহ ফ্রিজে রেখেছিলেন। ভুক্তভোগী নরওয়ের রাজধানী স্টকহোম থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আরজাং শহরে থাকতেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানান, বাসার খাদ্য সংরক্ষণে যে ফ্রিজ ব্যবহার করা হয় সেখানেই স্ত্রীকে রেখেছিলেন অভিযুক্ত ব্যক্তি। এসময় তিনি তাঁর স্ত্রীর পেনশন বাবদ এক লাখ ১৬ হাজার ডলার উত্তোলন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।