Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পূর্ব শত্রুতার জেরে মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা

admin • 14 Mar 2024, 03:45 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পূর্ব শত্রুতার জেরে মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার রাতে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর বিন্দিপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই রাতেই হত্যাকান্ডে জড়িতদের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

নিহত হয়েছেন যদুবয়রা ইউনিয়ন এর কেশবপুর বিন্দিপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আমিরুল ইসলাম নান্নু(৫০)। তিনি পেশায় মাছ চাষি ছিলেন।

নিহতের বোন স্কুল শিক্ষিকা রোজিনা পারভীন জানান, বুধবার ইফতারের পর তার ভাই মাছ চাষের জলাশয়ে যাওয়ার পথে বিন্দিপাড়া বটতলা পৌঁছালে সেখান থেকে আকাশ, বাবু, মোশান, সবুজ, মনোহার, সুমন ও তুফান তাকে ধরে হেলালের বাড়িতে নিয়ে যায়।এবং সেখানে তার ভাইকে কুপিয়ে হত্যা করে চাঁদপুর চরের কলা বাগান ও ভুট্টো ক্ষেতের মাঝামাঝি ফেলে রেখে যায়। তিনি আরো জানান তার ভাইয়ের সাথে হত্যাকারীদের পূর্ব শত্রুতা ছিলো।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির আমিরুলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কি না, এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।