Saturday, 3 October 2026
শিরোনাম
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে ‘টাকা থাকবে’ শিক্ষার্থীর কাছে পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ মিলবে না : শিক্ষামন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: রাশেদ খাঁন দুবাই পালানোর সময় ‘ক্যাসিনো সম্রাট’ রুবেল গ্রেপ্তার জাবিপ্রবিতে প্রথম বৃহৎ একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমির হামজার জন্য তোরণ বানাতে ‘ন্যাড়া’ করা হলো ১৫ বছরের বকুলগাছ দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত মস্তিষ্কের টিউমার অপসারণ: এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
জাতীয়

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এটি ছিল অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের চতুর্থ দিন।

 

 

অভিযানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খিসা, বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাসহ রাজউকের একটি দল ও পুলিশের দুই প্লাটুন সদস্য অংশ নেন।

 

 

অভিযান চলাকালে রাজউকের অনুমোদন না থাকা মোট ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা বিলবোর্ডগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে মুচলেকা নেওয়া হয়। এরপর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশে বিলবোর্ডগুলো প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয়।

 

 

অভিযান প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান জানান, অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।