Saturday, 3 October 2026
শিরোনাম
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে ‘টাকা থাকবে’ শিক্ষার্থীর কাছে পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ মিলবে না : শিক্ষামন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: রাশেদ খাঁন দুবাই পালানোর সময় ‘ক্যাসিনো সম্রাট’ রুবেল গ্রেপ্তার জাবিপ্রবিতে প্রথম বৃহৎ একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমির হামজার জন্য তোরণ বানাতে ‘ন্যাড়া’ করা হলো ১৫ বছরের বকুলগাছ দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত মস্তিষ্কের টিউমার অপসারণ: এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
সারা দেশ

জাবিপ্রবিতে প্রথম বৃহৎ একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জাবিপ্রবিতে প্রথম বৃহৎ একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘দ্য রোল অব একাডেমিয়া–ইন্ডাস্ট্রি কোলাবোরেশন: রিসার্চ এক্সিলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  একই সঙ্গে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতার লক্ষ্যে দেশের পাঁচটি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বিশ্ববিদ্যালয়টি।

 

 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে গবেষণার ফলাফল বাস্তব প্রয়োগ, শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিগত উৎকর্ষ, শিক্ষার্থীদের শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

 

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের সঙ্গে যুক্ত করা বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। শিল্পের বাস্তব চাহিদা ও সমস্যার সঙ্গে গবেষণাকে সম্পৃক্ত করতে পারলে গবেষণার ফলাফল আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

 

 

বিশেষ অতিথি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, গবেষণা ও উদ্ভাবনের ফল মাঠপর্যায়ে প্রয়োগের জন্য বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও অংশীদারিত্ব প্রয়োজন।

 

 

জাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াবে এবং যৌথ গবেষণাকে উৎসাহিত করবে।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

অনুষ্ঠানে জাবিপ্রবি ও পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। প্রতিষ্ঠানগুলো হলো বায়োজিন কসমেসিউটিক্যালস (Bio-Xin Cosmeceuticals), রুপল ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচার ফার্ম, ডাটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি (ডিএমএ) ইনক লিমিটেড, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া।

 

 

সমঝোতার আওতায় যৌথ গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং শিল্পসম্পৃক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক তোহফা মাহানূর ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক বেলাল হোসেন।

 

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে ভবিষ্যতে এ ধরনের সেমিনার, সিম্পোজিয়াম ও অন্যান্য কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।