Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

admin • 03 Oct 2024, 10:23 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালীর সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত সন্ধ্যা রাণী দাস (৩৭) সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

 

গতকাল বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

 

সন্ধ্যা রাণী দাসের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশে ফুল তুলতে যান কাকি। যাওয়ার পথে ধান ক্ষেতের আইলে তার বাম পায়ে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে সবাই বিষয়টি জানান। সাথে সাথে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে মৃত্যু হয়।

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।