Thursday, 5 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পূজামণ্ডপে সংগীত পরিবেশন : গ্রেপ্তার ২ জনের জামিন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পূজামণ্ডপে সংগীত পরিবেশন : গ্রেপ্তার ২ জনের জামিন

চট্টগ্রাম নগরে একটি পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুইজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার  (১৪ অক্টোবর)  চট্টগ্রামের একটি আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। গত ১০ অক্টোবর রাতে নগরীর জে এম সেন হল পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনা ঘটে।

 

ওই দুইজন হলেন শহীদুল করিম ও নুরুল ইসলাম। পেশায় তারা দুজনই মাদ্রাসা শিক্ষক এবং তারা চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য।

 

আদালত সূত্রে জানা গেছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার ওই দুইজনের রিমান্ড শুনানি চলাকালে মহানগর হাকিম ওলিউল্লাহর আদালতের ভেতরে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে রিমান্ড শুনানি না করেই আদালত কক্ষ ত্যাগ করেন ম্যাজিস্ট্রেট।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির বলেন, 'মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আদালত দুই আসামির জামিন মঞ্জুর করেছেন। আসামিদের উপস্থিতি ছাড়াই আজ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।