Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

পুলিশ হত্যা মামলার ২ আসামি ৭ দিনের রিমান্ডে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পুলিশ হত্যা মামলার ২ আসামি ৭ দিনের রিমান্ডে

বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের সময় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী যুবদলের আহ্বায়ক শামীম রেজা ওরফে শিন্টা শামিম ও মো. সুলতান।

 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার সাব-ইন্সপেক্টর সালাহ উদ্দিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী জিল্লুর রহমান রিমান্ড বাতিলের আবেদন করেন। প্রয়োজনে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তিনি।

 

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

 

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে ওই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। ২৯ অক্টোবর শামীমকে গাইবান্ধা ও সুলতানকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।

   

গ্রেপ্তার ২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারাসহ আরও অনেকে নির্মমভাবে পিটিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে।

 

কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ডিএমপির সিটিটিসি বিভাগে চাকরিরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।