Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

পুলিশ সদস্য হত্যার বিচার দ্রুত করা হবে: আইনমন্ত্রী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
পুলিশ সদস্য হত্যার বিচার দ্রুত করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রমূলক কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যকে হত্যা করেছে। কেউ এখন আর এ দেশে আইনের ঊর্ধ্বে নয়। এটার বিচার দ্রুত করা হবে, আমি কথা দিয়ে গেলাম।

   

রোববার (২৯ অক্টোবর) গাজীপুর মহানগরীর মারিয়ালীতে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

   

আইনমন্ত্রী আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটা অংশ। মানুষের কল্যাণের কথা বলতে কারো বাধা নেই, কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা করা হয়, তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো ব্যবস্থা নিতে। গতকাল প্রধান বিচারপতির ফটকে লাথি মারা হয়েছে, এটা আমি মনে করি, বিচার বিভাগের ওপর লাথি মারা হয়েছে।

   

তিনি বলেন, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠায় যে মানুষগুলো আত্মত্যাগ করেছে। যে মানুষগুলো অপেক্ষায় আছে, তাদের বুকে লাথি মারা হয়েছে। এটা কোনো সরকার ও বাংলাদেশের জনগণ সহ্য করবে না। এর বিচার ইনশাআল্লাহ হবে।

   

আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

   

অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক ( অতিরিক্ত) উম্মে কুলসুম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাংসদ শামছুন্নাহার ভূঁইয়া, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।