Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

পুলিশ-জামায়াত সংঘর্ষে ১০ পুলিশ আহত, আটক ১১

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পুলিশ-জামায়াত সংঘর্ষে ১০ পুলিশ আহত, আটক ১১

রাজধানীর মালিবাগে জামায়াতে ইসলামির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের ১০ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 

শুক্রবার (৩০ ডিসেম্বর)বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  আহত পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ জানিয়েছে, জামআর নামাজের পর জামায়াত ইসলামী একটি মিছিল বের করে। তারা মৌচাকযাওয়ার পর বাধা দেয় পুলিশ। সেই বাধা অতিক্রম করে তারা মালিবাগ গেলে পুলিশের বাধার মুখে আবার পরে জামায়াত-শিবির কর্মীরা। এসময় জামায়াত-শিবির কর্মীদের মিছিল করার অনুমোদন না থাকায় চলে যেতে বলে পুলিশ।

পুলিশ জানায়, শান্তিপূর্ন ভাবে তাদের চলে যেতে বললেও তারা যায়নি। উল্টো হঠাৎকরে পুলিশের ওপর হামালা চালায় জামায়াত শিবির কর্মীরা। এতে ঐ সময়ই পুলিশের ১০ সদস্য আহত হয়। এই ঘটনায় এ পর্যন্ত ১১ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।