Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

জামালপুরে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে পাঁচ লক্ষ টাকা অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রফিকুল ইসলাম সোহান নামে (৪৫) এক প্রতারককে প্রতারনা করে হাতিয়ে নেওয়া নগদ পঞ্চাশ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৪ মার্চ) অভিযানে চালিয়ে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রফিকুল রংপুরের গঙ্গার ছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিমউদ্দীনের ছেলে। তিনি জামালপুরের কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী এলাকার ছানোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

 

জানা যায়, গ্রেপ্তারকৃত রফিকুল দেশের বিভিন্ন জেলায় পুলিশে চাকুরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। এরই ধারাবাহিকতায়

 

জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকার নাদের মন্ডলের ছেলে গফুর মিয়াকে চাকরীর দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগ পেয়ে প্রতারককে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

   

প্রতারিত গফুরের বাবা নাদের মন্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য দুই আসামি হলো— প্রতিবেশী মৃত গোলা হোসেনের ছেলে আবু সামা (৩৫) ও মৃত সেকান্দর আলীর ছেলে মো. খোকন (৫০)।

   

মামলার বাদী নাদের মণ্ডল জানান, তাঁর চার ছেলের মধ্যে তিনজন দিনমজুর ও দর্জির কাজ করেন। এরমধ্যে এক ছেলে গফুর মিয়াকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। প্রতারকচক্র স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে ছেলেকে পুলিশে চাকরির প্রতিশ্রুতি দেয়। তারা মিষ্টি কথায় ভুলিয়ে অনেক কষ্টে জমানো ৫ লাখ টাকা নেয়। এরপর সে চাকরি দিতে পারেনি, বরং টাকা আদায়ের কথা অস্বীকার করে আসছে।

   

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, বাংলাদেশ পুলিশে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে সদর উপজেলার নারিকেলী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।