Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুলিশের গাড়ি-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

admin • 06 Apr 2023, 11:17 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুলিশের গাড়ি-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

সিলেটে পুলিশের পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় মোটসাইকেলের অপর এক আরোহীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

বুধবার রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী পুলক রায় (৩০) ও মাইক্রোবাস শ্রমিক নেতা ফয়সল আহমদ (৩০)। পুলক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে ও ফয়সল নগরের উপকন্ঠ শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে।

 

আহত অপর মোটরসাইকেল আরোহী বিক্রম কর মন্ডল (৩২) নগরের চালিবন্দর সমতা ৭/৫০ বাসার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক ঢাকা পোস্টকে বলেন , রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের টহলরত পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে কোম্পানীগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

 

এতে তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা পুলক রায় মারা যান। অপর দুই আরোহীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ফয়সল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টা ১০ মিনিটের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ট্রাকচালক পলাতক রয়েছেন। নিহতদের লাশ দুটি হাসপাতালের মর্গে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।