Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের না হতে পারা পরিতাপের বিষয়: ইবি সমন্বয়ক

admin • 17 Aug 2024, 04:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের না হতে পারা পরিতাপের বিষয়: ইবি সমন্বয়ক

‘একটা পরিতাপের বিষয়ে যে আমরা পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পারছি না’ বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট।

ভারতের কলকাতায় ডা. মৌমিতা নারকীয় হত্যাকাণ্ডের বিচার দাবীতে শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমন্বয়ক সুইট বলেন, ‘আমরা আপনাদের অনুরোধ করে বলতে চাই আপনারা অন্যের মা বোনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো থেকে বেরিয়ে আসুন। আজকে প্রতিবাদ করলাম আর কাজ শেষ, ব্যাপারটা এমন না। আমাদের প্রতিবাদ চলমান থাকবে।’

অতি দ্রুতই কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার মাধ্যমে ভারত সরকারকে এ ব্যাপারে চাপ দেওয়া হবে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না হয় বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে প্রায় অর্ধশত শিক্ষার্থী এই সমাবেশে অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন স্থানে কয়েকদিন পরপরই ধর্ষণের ঘটনা ঘটবে আর আমরা রাস্তায় নামবো, এমনটা আমরা চাই না। আমরা পৃথিবীর যেখানেই ধর্ষণের ঘটনা ঘটুক না কেন তার এমন একটি বিচার দেখতে চাই যাতে আগামী ১০০ বছরে কেউ ধর্ষণের কথা ভুল করেও না ভাবে। ভারতে এঘটনা নতুন কিছু না, তাদের এমন ইতিহাস আরো অনেক আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।