Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পিকআপ-সিএনজিকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪

admin • 07 Nov 2023, 07:30 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পিকআপ-সিএনজিকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের শিকারিকান্দা এলাকায় পিকআপ ও সিএনজিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

   

তিনি জানান, ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগতির একটি বাস রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস শিকারীকান্দা এলাকায় ওভারটেক করার সময় একটি পিকআপ ভ্যান ও সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়।

     

এ সময় যাত্রীবাহী পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায় এবং বাসটির সামনের অংশ মহাসড়কের পাশে দুমড়ে-মুচড়ে ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

   

এদিকে পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।