Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

পাহাড় ধসে সাজেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পাহাড় ধসে সাজেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের কারণে বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার রুমানা আক্তার।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে দিঘীনালা-সাজেক সড়কের শুকনা ছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ইউএনও আরও জানান, কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বাঘাইছড়ির ১০ নম্বর শুকনাছড়ি বড়ইতলী সংলগ্ন ৫৪ বিজিবি ক্যাম্পের পাশের এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে উপজেলা ও সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাওয়া একটি ট্রাক আটকা পড়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।