Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাহাড়ি ২৬ উপজেলায় স্থাপিত হচ্ছে সড়ক নেটওয়ার্ক

admin • 22 Nov 2023, 07:58 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাহাড়ি ২৬ উপজেলায় স্থাপিত হচ্ছে সড়ক নেটওয়ার্ক

রাঙামাটি জেলার জেলার ১০টি উপজেলা, বান্দরবান জেলার ৭টি উপজেলা এবং খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার পাহাড়ে এই সড়ক নেটওয়ার্ক স্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ(এলজিইডি)।

 

পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি,রাঙামাটি ও বান্দরবানের ২৬টি উপজেলায় এই সড়ক নেটওয়ার্ক স্থাপিত হলে সেখানকার কৃষি ও অকৃষি পণ্যের পরিবহন ব্যয় কমবে সেই সাথে দূর্গম এলাকা গুলোতে নজরদারি বাড়াতে পারবে নিরাপত্তা বাহিনী গুলো। স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্মসংস্থান সৃষ্টি হবে এই সড়ক স্থাপন হলে।

 

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ঘিরে গ্রামীণ জনসাধারণের কৃষি ও অ-কৃষি খাতে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি, সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদনে এবং উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণে সহযোগিতা ও পর্যটন খাতে উন্নতি সাধন, পল্লী এলাকার দুঃস্থ নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা এবং পল্লী এলাকায় জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছানোর লক্ষ্যে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে ৭৩২ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে ‘পার্বত্য চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

 

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিন জেলা ঘিরে সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে কৃষি উৎপাদনে এবং উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণে সহযোগিতা এবং পর্যটন খাতে উন্নতি সাধন করা হবে। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।