Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে ৩ সেনাসদস্য আহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে ৩ সেনাসদস্য আহত

বান্দরবান জেলার রোয়াংছড়ির উপজেলার পাইখ্যং-রনিন পাড়ায় সেনাবাহিনীর একটি মেডিকেল ক্যাম্পের উপর কেএনএফ সদস্যরা গুলিবর্ষণ করলে ৩ সেনা সদস্য আহত হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

 

গত সপ্তাহে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম উক্ত এলাকায় নিয়মিত টহলে গেলে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের কাছে কেএনএফের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করে।

 

কেএনএফ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজী, সন্ত্রাস সৃষ্টি, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতায়াতে প্রতিবন্ধকতা ও ভীতি সৃষ্টির অভিযোগ করে। এমনকি চিকিৎসা নিতেও তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সেনাবাহিনীর কাছে আক্ষেপ করে স্থানীয়রা। এর প্রেক্ষিতে সেনাবাহিনী থেকে উক্ত পাড়ায় একটি মেডিকেল ক্যাম্প পরিচালনার প্রতিশ্রুতি দেয়া হয়।

 

তারই অংশ হিসেবে আজ রবিবার সেনাবাহিনীর একটি মেডিকেল টিম স্থানীয়দের চিকিৎসা সহায়তা দেয়ার উদ্দেশ্যে.. পাড়ায় গেলে সেখানে কোনো মানুষ দেখতে পায়নি।স্থানীয়দের অভিযোগ, কেএনএফ সদস্যরা স্থানীয়দের সেনাবাহিনীর কাছে চিকিৎসা সহায়তা না নেয়ার জন্য হুমকি দিলে স্থানীয়রা প্রাণভয়ে পালিয়ে যায়।

 

ফলে সেনাবাহিনী মেডিকেল টিমের ফিরে আসার পথে কেএনএফ সদস্যরা রাস্তার পার্শ্ববর্তী জঙ্গালাকীর্ণ উঁচু পাহাড় থেকে অকস্মাৎ গুলিবর্ষণ করলে তিন সেনা সদস্য আহত হয়।

 

জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে শুরু হয় দুপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ। থেমে থেমে প্রায় ৪ ঘন্টা ব্যাপী উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে কেএনএফ সদস্যরা পালিয়ে যায়।

 

আহতরা হলেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিমউদ্দীন,(৪৯), ৩ ইবি(বুকে গুলিবিদ্ধ) , চাকরি ৩০ বছর, সৈনিক রাকিব(২৩) ৩ ইবি, চাকুরী ৪ বছর, সৈনিক শিশির(২৩), ৩ ইবি, চাকুরী ৩ বছর। আহতদের হেলিকপ্টারযোগে সিএমএইচএ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।