Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পাসপোর্টের তথ্য সংশোধন করে বিপাকে কুয়েত প্রবাসীরা

admin • 25 Sep 2023, 06:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাসপোর্টের তথ্য সংশোধন করে বিপাকে কুয়েত প্রবাসীরা

পাসপোর্টের তথ্য সংশোধন ও বয়স কমিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা। দেশটির আইনে রয়েছে; একজন প্রবাসীর বয়স ৬০ বছর হলে তার আকামা নবায়ন হবে না। তবে যাদের অ্যাকাডেমিক ডিগ্রি আছে তাদের নির্দিষ্ট ফি দিয়ে আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

আগে পাসপোর্টে বয়স বাড়িয়ে কুয়েতে এসেছেন এমন প্রবাসীদের নতুন জন্মনিবন্ধন করে পাসপোর্টের বয়স সংশোধন করতে দেখা গেছে। সংশোধিত নতুন পাসপোর্টে আকামা নবায়নের পরে কুয়েতের সিভিল আইডিতে আগের জন্ম তারিখ দেখা যাচ্ছে। পাসপোর্ট এবং কুয়েতের সিভিল আইডির জন্ম তারিখ ভিন্ন হওয়ায় ছুটিতে দেশে যাওয়া-আসার সময় ইমিগ্রেশনে ভোগান্তিতে পড়ার দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসীরা।

এদিকে, কুয়েতের জনশক্তি মন্ত্রণালয়ের পাবলিক অথরিটির বরাত দিয়ে আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের জন্য কাজের ভিসা সংক্রান্ত নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে নাম, জন্ম তারিখ এবং জাতীয়তার মতো ব্যক্তিগত তথ্য সংশোধনে নিষেধাজ্ঞা রয়েছে। নতুন নিয়মে নিয়োগকর্তারা (মালিক) যারা এ ধরনের পরিবর্তন চাইছেন, তাদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত তথ্য সংশোধন করতে জন্য নিয়োগকর্তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করার দুই সপ্তাহের মধ্যে সাহেল অ্যাপের পরিষেবার মাধ্যমে কর্মীর বিদ্যমান ভিসা বাতিলের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে ডাটাবেসে কর্মীদের তথ্য আপডেট করতে এবং একটি নতুন ভিসার জন্য আবেদন করতে তাদের অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।