Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পার্বত্য চট্টগ্রামকে ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার পায়তারার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

admin • 06 Feb 2024, 11:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামকে ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার পায়তারার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দারবানে কেএনএফ কর্তৃক অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও পার্বত্য চট্টগ্রামকে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করার পায়তারার প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ কর্তৃক রুমা উপজেলার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মার্মা'কে অপহরণ, মুক্তিপণ আদায় ও প্রতিনিয়ত চাঁদাবাজি এবং পার্বত্য চট্টগ্রামকে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করার পায়তারার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখার উদ্যেগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্বরে মানববন্ধন করা হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি'র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

আরো উপস্থিত ছিলেন পিসিএনপি বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি নুরুল আলম, হাজী আবদুস শুক্কুর, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, জেলা পিসিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আবছার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, পৌর পিসিএনপি'র সভাপতি শামসুল হক সামু। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,বান্দরবান জেলা শাখার সভাপতি মোঃ আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবীব আল মাহমুদ, পিসিসিপি বান্দরবান পৌর সভাপতি তানভির হোসেন ইমন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিনিয়ত বেড়েই চলেছে গুম,খুন,হত্যা। স্থানীয় জনপ্রতিনিধিগণ জনগণের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে ও সাম্প্রদায়িক দাঙ্গার উষ্কানি দিচ্ছে কেউ কেউ। পার্বত্য জেলা পরিষদ গুলো দূর্ণীতির আতুড় ঘরে পরিণত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, আমাদেরকে যারা সাম্প্রদায়িক বলেন তাদের জানা উচিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, মহিলা পরিষদ সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে, পাহাড়ে বাঙ্গালি হোক পাহাড়ী হোক যেকোনো সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সকল জুলুমের, বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলছি, বলবো ইনশা আল্লাহ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।