Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পাবনার কৃতিসন্তান মোহাম্মদ মোস্তাক এলাহী’র ব্যারিস্টার এট ল’ ডিগ্রি লাভ

admin • 22 Nov 2022, 08:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাবনার কৃতিসন্তান মোহাম্মদ মোস্তাক এলাহী’র ব্যারিস্টার এট ল’ ডিগ্রি লাভ

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মোস্তাক এলাহী সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন লিংকনস ইন, কল টু বার-এর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্যারিস্টার এট ল’ ডিগ্রি লাভ করেন।

 

ব্যারিস্টার মোস্তাক এলাহী প্রাথমিক থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ২০০৫ সালে বোয়াইলমারী কামিল মাদ্রাসা, সাঁথিয়া, পাবনা থেকে কৃতিত্বের সাথে দাখিল এবং ২০০৭ সালে তামিরুল মিল্লাত মাদ্রাসা, ঢাকা থেকে আলিম পাশ করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস-এ এলএলবি’তে ভর্তি হন। ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে ২০১৪ সালে তিনি সাফল্যের সাথে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

 

২০১৬ সালে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ২০২১ সালের নভেম্বর মাসে সফলতার সাথে সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স সম্পন্ন করেন।

   

সম্প্রতি ২০২২ সালের ১৩ অক্টোবর লন্ডন লিংকনস ইন, কল টু বার-এর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ব্যারিস্টার এট ল’ প্রাদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।