Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পাবনায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পাবনায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

সোমবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কুটিশ্বর দেব বলেন, ‘সোমবার দিবাগত রাতে মন্দিরের তালা না ভাঙতে না পেরে বাহির থেকে জানালার গ্রিল কাটা হয়। এরপর শাবল বা লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেবসহ তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি আমাকে অবহিত করে।’

কুটিশ্বর দেব আরও বলেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হবে।’

এদিকে চাটমোহর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতাকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।