Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাবনায় দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

admin • 23 Feb 2024, 07:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাবনায় দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

পাবনার বেড়া উপজেলায় ঠিকাদারি টাকা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও ঠিকাদারি টাকা দিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে বেড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাসুদ রানা ময়ছারের সাথে সাঁথিয়া উপজেলার করমজা এলাকার কালু মল্লিকর বিরোধ চলে আসছিল। বৃহষ্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ময়ছার কালু মল্লিকের কাছে ঠিকাদারির পাওনা টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় একে অপরকে দেখে নেয়ারও হুমকি দেন।

 

পরে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বেড়া উপজেলার সানিলা মহল্লা থেকে ময়ছারের নেতৃত্বে নৌকার পক্ষে শান্তি মিছিল বের হয়। মিছিলটি সাঁথিয়ার করমজা এলাকার দিকে গেলে কালু মল্লিকের লোকজন মিছিলে হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

 

খবর পেয়ে পুলিশ, র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।