Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাবনায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ৪

admin • 03 Mar 2024, 08:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পাবনায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ৪

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও চারজন আহত হয়। রোববার (৩ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধা আকসেদ মণ্ডল (৮৫) সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামের মৃত নশের আলীর ছেলে। আহত একইগ্রামের জহুরুল ইসলাম (৩৫), শাহিদা খাতুন (৩৭), নুর ইসলাম মণ্ডল (৬০) ও রতন মোল্লা (৩০) কে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাঘাবাড়ি-চাটমোহর আঞ্চলিক সড়কের সাঁথিয়া বড় পাথাইল হাট নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে থাকা মুক্তিযোদ্ধা আকসেদ মণ্ডল ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারর কাছে হস্তান্তর করা হয়েছে। জানাজা দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।